নারায়ণগঞ্জে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরের দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অনিক, আকাশ ও চান্দি বাবু। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

















