প্রিমিয়াম স্মার্টফোন ক্রয়ের সময় কেবল ক্যামেরা কিংবা ডিসপ্লে নয়, বরং দীর্ঘমেয়াদি সফটওয়্যার ও সিকিউরিটি আপডেটও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি ফোন বাজারে আসার পর কত বছর সচল থাকবে, তা মূলত নির্ভর করে এর অপারেটিং সিস্টেম (ওএস) সাপোর্টের ওপর।
সফটওয়্যার সাপোর্টের দিক থেকে বিশ্বজুড়ে টেক জায়ান্ট অ্যাপল ও গুগল সেরা হলেও তাদের নীতিতে কিছু স্পষ্ট পার্থক্য বিদ্যমান।















