আজ সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট

  • MIT ERP
  • Update Time : 02:14:04 pm, Monday, 17 August 2026
  • 5

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এর আগে রাষ্ট্রপক্ষ তথা প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য ১৭ আগস্ট দিন ঠিক করেন আপিল বিভাগ।

তারও আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত চান। এর আগে পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের স্বাধীনতার ৪১ বছর পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই ছিল প্রথম রায়।

আবুল কালাম আযাদ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলাম বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে বেশি পরিচিতি পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়ে য় ঘোষণার দীর্ঘদিন পর চলতি বছরের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। জানা যায়, তিনি আত্মসমর্পণ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে।

এর আগে তার সাজা স্থগিত করেছিলেন রাষ্ট্রপতি। এর ধারাবাহিকতায় তিনি আত্মসমর্পণ করেন। এরপর ট্রাইব্যুনাল তার আপিলের জন্য নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

এক্স বাথওয়্যার ও ইউনিমার্টের মধ্যে সমঝোতা স্মারক সই

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট

Update Time : 02:14:04 pm, Monday, 17 August 2026