জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ মো. আব্দুল আলিম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪৪ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুল আলিম বিরিঞ্চি গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলিমকে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















