বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) থেকে নতুন নির্ধারিত দর অনুযায়ী বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।
এর আগে শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করে বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।


















