দেশে গত ২০ বছরে কোনো উন্নয়ন হয়নি এবং বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির সময়ে ক্ষমতা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, দেশে বর্তমানে উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘাস থেকেও কীভাবে উন্নয়ন করা যায় তাও ভাবছে। চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাজেট ধরা হয়েছে ৬০০০ হাজার কোটি টাকা। আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের দু’পাশে ময়লা সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। এ সময় ঢাকা জেলা প্রশাসন মিস ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





















