নিষিদ্ধ পণ্য ‘পান মসলা’ পরোক্ষভাবে প্রচারের অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
খবর এনডিটিভির। তুকারাম মুন্ধে চালিত এই খাদ্য নিরাপত্তা সংস্থার পাঠানো ৯ পৃষ্ঠার নোটিশে অভিনেতাদের অবিলম্বে এই বিজ্ঞাপনী প্রচার থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে।





















