আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মৌলভীবাজারে চা বাগান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 10:09:54 pm, Sunday, 16 August 2026
  • 8

মৌলভীবাজারে চা বাগান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাটিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের আকাশী টিলা এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন–রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উদনা চা বাগানের অমূল্য বাউরির ছেলে মঙ্গল বাউরী (৩৫) ও তাঁর স্ত্রী বিনতা বাউরী (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে মাটিউড়া চা বাগানের এক চৌকিদার আকাশি টিলা এলাকায় গাছের ডালে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে রাজনগর থানায় নিয়ে যায়।

মন্সিবাজার ইউপি সদস্য ও উদনা বাগানের বাসিন্দা রামভজন গোয়ালা জানান, উদনা চা বাগানের বাসিন্দা বিধবা নারী বিনতা বাউরীর সঙ্গে একই বাগানের মঙ্গল বাউরীর সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাস আগে তারা দুজন পালিয়ে গিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর গত এক মাস ধরে তারা বাগানের বাইরে বসবাস করছিলেন।

মঙ্গল বাউরীর প্রথম সংসারে এক সন্তান এবং বিনতা বাউরীর পূর্বের সংসারে তিন সন্তান রয়েছে বলে জানান তিনি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মার্কিন সেনা হত্যা বা জীবিত ধরিয়ে দিলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

মৌলভীবাজারে চা বাগান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : 10:09:54 pm, Sunday, 16 August 2026