আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ইনুসহ ১১ আসামিকে ৩ সেপ্টেম্বর হাজিরের নির্দেশ

  • MIT ERP
  • Update Time : 09:27:46 pm, Sunday, 16 August 2026
  • 9

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ইনুসহ ১১ আসামিকে ৩ সেপ্টেম্বর হাজিরের নির্দেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তিন মন্ত্রীসহ গ্রেপ্তার থাকা ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর হাজির করার পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলায় মোট ৪১ জনকে আসামি করেছে প্রসিকিউশন। আজ রোববার ট্রাইব্যুনাল-২ এ গ্রেপ্তার থাকা ১১ আসামির মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ৯ জনকে হাজির করা হয়।

সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে এদিন আনা হয়নি। এজন্য এই দুইজনসহ গ্রেপ্তার থাকা মোট ১১ আসামিকে ৩ সেপ্টেম্বর হাজির করতে বলেছেন আদালত।

গত ২৭ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে শেখ হাসিনাসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ৩০ জুলাই সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে দিনভর উত্তেজনা ও সহিংসতার পর, গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগে প্রসিকিউশন হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যাসহ তিনটি অভিযোগ এনেছে। প্রসিকিউশন এ পর্যন্ত নিহত ৬১ জনের তালিকা পেলেও, শনাক্ত করতে পেরেছে ৫৮ জনের পরিচয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জন্মদিনে সকলের কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ইনুসহ ১১ আসামিকে ৩ সেপ্টেম্বর হাজিরের নির্দেশ

Update Time : 09:27:46 pm, Sunday, 16 August 2026