আজ সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় নিয়ে পরিকল্পনা

  • MIT ERP
  • Update Time : 04:53:02 pm, Sunday, 16 August 2026
  • 16

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় নিয়ে পরিকল্পনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের জন্য ১০ দিন সময় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আবেদন নিষ্পত্তির জন্য আরও অন্তত পাঁচদিন সময় দেওয়া হতে পারে। রোববার (১৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদনের সময়সূচি, আবেদন নিষ্পত্তি এবং অনলাইনে বদলি নিয়ে সামগ্রিক পরিকল্পনা করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিগগিরই বদলি আবেদন গ্রহণ শুরু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, ‘আবেদনের সময় প্রাথমিকভাবে ১০ দিন রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে এটি বাড়তেও পারে। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য আরও পাঁচদিন সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শিক্ষকদের বদলি করা হবে। ’ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না।

নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার। মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির আরেক কর্মকর্তা বলেন, ‘নিজ জেলা, স্পাউজের নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে তীব্র ভাঙন, হুমকিতে সড়ক ও বেড়িবাঁধ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় নিয়ে পরিকল্পনা

Update Time : 04:53:02 pm, Sunday, 16 August 2026