আজ সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 03:46:50 pm, Sunday, 16 August 2026
  • 12

ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১। র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১১-এর সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই নির্মাণাধীন ভবনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ (৭.৬২ মিমি) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, উদ্ধার করা পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ‘রাজনীতির সদর-অন্দরে’ বইয়ের প্রকাশনা উৎসব

ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

Update Time : 03:46:50 pm, Sunday, 16 August 2026