10:27 pm, Saturday, 15 August 2026

নন্দীগ্রামে মাদক বিরোধী সম্মিলিত প্রতিরোধ, আটক করে পুলিশে সোপর্দ

  • MIT ERP
  • Update Time : 10:26:57 pm, Saturday, 15 August 2026
  • 0

নন্দীগ্রামে মাদক বিরোধী সম্মিলিত প্রতিরোধ, আটক করে পুলিশে সোপর্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার নন্দীগ্রামে মাদকের আগ্রাসন ঠেকাতে সম্মিলিত প্রতিরোধ গড়ে উঠেছে। যুবক ও তরুণ সমাজকে রক্ষায় মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে কঠোর অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা। সামাজিক আন্দোলনের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মাদকের আখড়া।

গতকাল শুক্রবার রাতে পৌর শহরে হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল। সম্প্রতি কলেজপাড়ার হোসেন আলী নামের আরও একজন মাদকসম্রাটকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছিল। এ সময় ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সরকারি মহিলা ডিগ্রি কলেজ এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। তারা নন্দীগ্রাম পূর্বপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে কাশ্মীর আলী (২৮) ও নন্দীগ্রাম দক্ষিণপাড়ার শামছুল হকের ছেলে জিয়াউল হক রুবেল (৪৬)।

তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, হেরোইনসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেন স্থানীয়রা। জানা গেছে, মাদক কারবারি আটকের খবর পেয়ে পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক আরএইচ নূরনবীসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করছেন সাধারণ মানুষ।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের শেকড়সহ উপড়ে ফেলা হবে। সুস্থ সমাজ বিনির্মাণের পথে কোনো আপস হবে না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নন্দীগ্রামে মাদক বিরোধী সম্মিলিত প্রতিরোধ, আটক করে পুলিশে সোপর্দ

নন্দীগ্রামে মাদক বিরোধী সম্মিলিত প্রতিরোধ, আটক করে পুলিশে সোপর্দ

Update Time : 10:26:57 pm, Saturday, 15 August 2026