10:23 pm, Saturday, 15 August 2026

রাজধানীতে চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 09:09:49 pm, Saturday, 15 August 2026
  • 1

রাজধানীতে চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর একটি বাসায় চুরি করতে ওপরে ওঠার সময় তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার কদম তলায় এলাকায় এবং তার বাবার নাম মৃত হালিম মিয়া। বর্তমানে কদমতলীর উত্তর মুরাদপুর ৩৪১ নম্বর বাসা পালিত বাবা আনোয়ার মিয়া ও পালিত মা রাবেয়া সঙ্গে থাকতেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, আমরা সকাল ৯টার দিকে খবর পেয়ে কদমতলী মুরাদপুর একটি বাসার সামনে পাকা রাস্তার ওপরে রক্তাক্ত অবস্থায় নিহত সেলিমের মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, আশেপাশে লোকজনের কাছে জানতে পারি নিহত সেলিম কদমতলী মুরাদপুরে ভোর সাড়ে ৬টার দিকে সাত্তার মিয়ার বাড়িতে চুরি করার জন্য ওপরে উঠার চেষ্টা করেন। এসময় তিনতলার কার্নিশ থেকে নিচে পড়ে মাথার পেছন দিকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আব্দুল বারীর

রাজধানীতে চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু

Update Time : 09:09:49 pm, Saturday, 15 August 2026