ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গভীর রাতে ও ভোরে মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন এই প্রলয়ংকরী কম্পন অনুভূত হয়। ফলে বেশ কিছু ভবন ধসে পড়ে এবং ভূমিধসের ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা নিয়ে স্থানীয় প্রশাসন ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য থাকলেও এখন পর্যন্ত কয়েকজনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।


















