10:17 am, Friday, 14 August 2026

মার্কিন পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি দিলে বিশ্বজুড়ে ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের

  • MIT ERP
  • Update Time : 10:16:52 am, Friday, 14 August 2026
  • 0

মার্কিন পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি দিলে বিশ্বজুড়ে ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক বোমা ব্যবহার করে, তবে তার পরদিন সকালেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করে নেওয়া হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম পিবিএসকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘনিষ্ঠ সহযোগী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর জ্যেষ্ঠ জেনারেল মোহাম্মদ রেজা নাকদি এই মন্তব্য করেন। এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। সাক্ষাৎকারে ওয়াশিংটন পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে জেনারেল নাকদি বলেন, আমেরিকা যদি পরমাণবিক বোমা ব্যবহার করে, তবে তার পরদিন সকালেই বিশ্বজুড়ে তাদের প্রতিটি সামরিক ঘাঁটি দখল হয়ে যাবে।

ইরানের নিজস্ব পারমাণবিক বোমার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীর সমর্থনই তেহরানের প্রকৃত শক্তি। চলমান যুদ্ধ প্রসঙ্গে নাকদি জানান, ২০২৯ সালের ২০ জানুয়ারি পর্যন্ত—যেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার কথা—ততদিন যুদ্ধ দীর্ঘায়িত করতে প্রস্তুত তেহরান।

গত পাঁচ মাসের সংঘাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জিত হয়েছে বলেও দাবি করেন তিনি। নাকদি বলেন, যেকোনো মূল্যে প্রতিরোধ বজায় রাখতে হবে। তেহরানে হামলার একটি বড় মূল্য দিতে হয়—ভবিষ্যতে যেন কেউ আক্রমণের সাহস না পায়, সেটি নিশ্চিত করতেই যুদ্ধ দীর্ঘায়িত করার এই কৌশল। সামরিক সক্ষমতা নিয়ে আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা আরও দাবি করেন, ইরান প্রতিদিন যত সংখ্যক ক্ষেপণাস্ত্র বা ড্রোন উৎক্ষেপণ করে, তার চেয়ে বেশি তৈরি করতে সক্ষম।

এমনকি যদি কখনও ক্ষেপণাস্ত্র ফুরিয়েও যায়, সেদিন তেহরান যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মার্কিন পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি দিলে বিশ্বজুড়ে ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের

মার্কিন পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি দিলে বিশ্বজুড়ে ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের

Update Time : 10:16:52 am, Friday, 14 August 2026