কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থী সামিউল হক সিমন এসএসসি পরীক্ষায় এক হাজার ২২২ নম্বর পেয়ে যশোর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছেন। একই স্কুলের শিক্ষার্থী আহাদ হোসেন প্রিন্স ও যুখরুফ হাসনাইন এক হাজার ২২০ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন।
জিলা স্কুলের প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।















