9:48 pm, Tuesday, 11 August 2026

আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা

  • MIT ERP
  • Update Time : 08:59:08 pm, Tuesday, 11 August 2026
  • 3

আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীরা বিভিন্ন স্থাপনায় আগুন দিলে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিতে নেতা-কর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ ওবায়দুল কাদেরের সাথে ফোন কলে এই নির্দেশনা দেন তিনি।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল–২ এই ফোনকল রেকর্ড শোনানো হয়।

জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আজ পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ।

প্রসিকিউশন জানায়, আজই রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়ে যেতে পারে। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে এবং তারপরই রায়ের অপেক্ষায় থাকবে মামলাটি। এই মামলায় ওবায়দুল কাদের, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আলী আরাফাতসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। তাদের প্রত্যেকের আলাদা আলাদা দায় রয়েছে এবং সে সংক্রান্ত ফোনকল ও বিভিন্ন তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এই মামলায় ইন্টারনেট বন্ধ করা, আন্দোলনকারীদের বাড়িঘরে আগুন দেওয়া, হতাহতের খবর প্রচার করলে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়াসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নির্দেশনা সংক্রান্ত ফোনকল রেকর্ড আদালতে উপস্থাপন করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা

Update Time : 08:59:08 pm, Tuesday, 11 August 2026