10:03 pm, Tuesday, 11 August 2026

ক্রাইম পেট্রোলের নতুন সঞ্চালক হিসেবে অভিষেক হচ্ছে অজয় দেবগনের

  • MIT ERP
  • Update Time : 08:58:06 pm, Tuesday, 11 August 2026
  • 6

ক্রাইম পেট্রোলের নতুন সঞ্চালক হিসেবে অভিষেক হচ্ছে অজয় দেবগনের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্যারিয়ারে নতুন পালক! সঞ্চালক হিসেবে অভিষেক করছেন জনপ্রিয় বলিউড অভিনেতা অজয় দেবগন। জনপ্রিয় টেলিভিশন শো ক্রাইম পেট্রোলের নতুন সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁকে।

বহুবছর ধরে ‘সনি লিভ’-এ সম্প্রচারিত হচ্ছে ক্রাইম পেট্রোল। যেখানে নানারকম অপরাধমূলক ঘটনা সিরিজ আকারে তুলে ধরা হয়। সঞ্চালক ছিলেন অভিনেতা অনুপ সোনি। তাঁর সঞ্চালনা ভক্তদের মাঝে বেশ প্রশংসিতও বটে। কিন্তু এবার জানা গেল, শো থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন সঞ্চালক হিসেবে নিয়োগ পেয়েছেন অজয়।

সূত্রের মাধ্যমে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এরইমধ্যে ১৫টি এপিসোডের শুটিং শেষ করেছেন অজয়। তাই সিরিজের বাকি পর্বগুলোর ​​সঞ্চালনা তিনিই চালিয়ে যাবেন কিনা, সেই সিদ্ধান্ত দর্শকদের প্রতিক্রিয়া এবং টিআরপির ওপর নির্ভর করছে। এ ছাড়া আরও শোনা যাচ্ছে, আসন্ন সিজনের অতিরিক্ত পর্বগুলোর সঞ্চালনার জন্য অভিনেতা রাজেশ তৈলাংকেও চুক্তিবদ্ধ করা হয়েছে।

এদিকে, সামাজিকমাধ্যমে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে সম্প্রতি বিষয়টির আভাস দিয়েছিলেন অজয়। তবে তিনি সরাসরি ইঙ্গিত দেননি যে, ভিডিওটি এই ক্রাইম শোয়ের সঙ্গে সম্পর্কিত। ভিডিওতে তিনি বলেছেন, ‘মাঝে মাঝে এমন কিছু বিষয় থাকে, যা আমাদেরকে ভেতর থেকে যন্ত্রণা দেয়। আর আজ আমাদের সামনে এমন এক সত্য রয়েছে, যা জেনে আমি হতবাক। শিগগিরই আমি তা আপনাদের কাছে তুলে ধরব।’

অভিনেতা অনুপ এই শোয়ের জন্য সবচেয়ে পরিচিত মুখ ছিলেন। এবার সবকিছু ঠিক থাকলে ক্রাইম পেট্রোল’র মাধ্যমেই সঞ্চালক হিসেবে নতুন ইনিংস শুরু করছেন অজয়। এর আগে তেমন কোনো শোয়ের সঞ্চালনায় দেখা যায়নি তাঁকে। ‘গঙ্গাজল’, ‘সিংঘম’ ও ‘দৃশ্যম’সহ বিভিন্ন ছবিতে পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার চরিত্রে অভিনয় করেছেন তিনি, ফলে ক্রাইম ঘরানায় এক ভিন্ন তারকা হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চীনের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানো সম্ভব: পানিসম্পদমন্ত্রী

ক্রাইম পেট্রোলের নতুন সঞ্চালক হিসেবে অভিষেক হচ্ছে অজয় দেবগনের

Update Time : 08:58:06 pm, Tuesday, 11 August 2026