9:32 pm, Tuesday, 11 August 2026

রাজধানীতে গাড়ি ও বাসাবাড়ির গ্যাস সংকট অব্যাহত, চরমে জনভোগান্তি

  • MIT ERP
  • Update Time : 08:28:48 pm, Tuesday, 11 August 2026
  • 2

রাজধানীতে গাড়ি ও বাসাবাড়ির গ্যাস সংকট অব্যাহত, চরমে জনভোগান্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীতে গ্যাস সংকটের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। যানবাহনে ব্যবহৃত গ্যাসের পাশাপাশি বাসাবাড়িতে রান্নার গ্যাসের তীব্র সংকটও অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো গ্যাস মিলছে না। গ্যাসের চাপ কম থাকায় বিপাকে গ্যাসচালিত যানবাহনের চালকরা। তারা জানান, প্রয়োজনের চেয়ে অর্ধেকেরও কম গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে তাদের।

এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে গ্যাস সংকট তৈরি হয়েছে।

২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে আগুন লাগার পর থেকে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

রাজধানীতে গাড়ি ও বাসাবাড়ির গ্যাস সংকট অব্যাহত, চরমে জনভোগান্তি

Update Time : 08:28:48 pm, Tuesday, 11 August 2026