9:15 pm, Wednesday, 12 August 2026

কালিয়াকৈরে রাস্তা পরিদর্শনে গিয়ে প্রকৌশলীকে মারধর, গ্রেপ্তার ১

  • MIT ERP
  • Update Time : 06:37:57 pm, Tuesday, 11 August 2026
  • 7

কালিয়াকৈরে রাস্তা পরিদর্শনে গিয়ে প্রকৌশলীকে মারধর, গ্রেপ্তার ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পরিদর্শনে গিয়ে উপজেলা সহকারী প্রকৌশলী ও এক কার্য সহকারীকে মারধরের ঘটনায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট দুপুরে উপজেলার চা বাগান এলাকায় মৌচাক-ফুলবাড়ীয়া সড়ক পরিদর্শনে যান উপজেলা সহকারী প্রকৌশলী জাহিদ হাসান ও উপজেলা কার্য সহকারী মাসুদ রানা। এ সময় ওই এলাকার সাব্বির হোসেন ও নাসির উদ্দিন তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে জাহিদ হাসান ও মাসুদ রানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা অভিযুক্ত দুই ব্যক্তিকে চা বাগান বাজার এলাকায় আটক করে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় মাসুদ রানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ঝিংগাহাটি এলাকা থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, প্রকৌশলীকে মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

গ্রিন ইউনিভার্সিটিতে ‘জাপানিজ বুক কর্নার’ উদ্বোধন

কালিয়াকৈরে রাস্তা পরিদর্শনে গিয়ে প্রকৌশলীকে মারধর, গ্রেপ্তার ১

Update Time : 06:37:57 pm, Tuesday, 11 August 2026