আখেরি চাহার সোম্বা মুসলিম সমাজের একটি গভীর ধর্মীয়-সাংস্কৃতিক অনুষঙ্গ। এটি মুসলিম সম্প্রদায়ের ইতিহাস, ঈমান, কৃতজ্ঞতা ও ঐতিহ্যের মিলনবিন্দু। হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে এ নামে ডাকা হয়।
আরবি ‘আখেরি’ অর্থ শেষ এবং ফার্সি ‘চাহার সোম্বা’ অর্থ বুধবার। এই শব্দযুগল মিলে দাঁড়ায় সফর মাসের শেষ বুধবার। ভারতীয় উপমহাদেশ, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মুসলিম সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে এ দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়ে আসছে।

















