খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুর এলাকায় শুকনো মৌসুমে বোরো ও রবি শস্য চাষের উদ্দেশ্যে নির্মিত রাবার ড্যামটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগামী বোরো ও রবি ফসল আবাদ করা নিয়ে পানছড়ি উপজেলার হাজারও কৃষক চরম বিপাকে পড়তে পারেন।
তাদের দাবি, আগামী বোরো ও রবি শস্য চাষের আগে রাবার ড্যামটি যেন সংস্কার বা ঠিক করে দেওয়া হয়।














