1:19 pm, Tuesday, 11 August 2026

অপরিচিত নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে হুমকি, নিরাপত্তা চেয়ে কুষ্টিয়ায় ব্যবসায়ীর জিডি

  • MIT ERP
  • Update Time : 05:54:52 pm, Monday, 10 August 2026
  • 13

অপরিচিত নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে হুমকি, নিরাপত্তা চেয়ে কুষ্টিয়ায় ব্যবসায়ীর জিডি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অপরিচিত নম্বর থেকে বারবার ফোন ও ফোন না ধরায় হোয়াটসঅ্যাপে একের পর এক বার্তা পাঠিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। বার্তায় ব্যবসায়িক গুদামে ক্ষতি এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম নষ্ট করার হুমকি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোহাঃ রাইসুল হক নামে এক ব্যবসায়ী।

সম্প্রতি থানায় করা জিডিতে ভুক্তভোগী অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে দিনে-রাতে বিভিন্ন সময়ে ফোন আসছিল। তবে অপরিচিত হওয়ায় তিনি ফোন না ধরলে, পরে ০১৭১৬-৯৩৮১০৭ নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। ওই নম্বর ব্যবহারকারী নিজেকে মতিউর রহমান পরিচয় দেন। তিনি নিজেকে কৃষক দলের নেতা সুমনের ভাই এবং শান্তর বন্ধু হিসেবে পরিচয় দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

রাইসুল হকের অভিযোগ, হোয়াটসঅ্যাপ বার্তায় তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। তাকে বলা হয়, তিনি যতই প্রভাবশালী ব্যবসায়ী হন না কেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা না বললে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হতে পারে। একপর্যায়ে সর্বশেষ বার্তায় বলা হয়, কথা না শুনলে তার ব্যবসায়িক গুদামে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে। এতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়লে জিডি করেন এই ব্যবসায়ী।

জিডিতে রাইসুল হক দাবি করেন, ওই ব্যক্তির দাবিকৃত টাকা না পাওয়াকে কেন্দ্র করে তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি, ব্যবসায়িক সুনাম নষ্ট কিংবা ব্যক্তিগতভাবে ক্ষতি করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। কুষ্টিয়া মডেল থানার এসআই মো. কামরুল হোসেন জানান, চলতি মাসে কুষ্টিয়া সদর থানায় জিডিটি নথিভুক্ত হয়। যার নম্বর ১৪৪ ও জিডি ট্র্যাকিং নম্বর ওআইপিজেড ৬২৩।

তিনি বলেন, জিডিতে উত্থাপিত অভিযোগের সত্যতা এবং হুমকির সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হরমুজ প্রণালি শতভাগ নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পের, কমেছে জাহাজ চলাচল

অপরিচিত নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে হুমকি, নিরাপত্তা চেয়ে কুষ্টিয়ায় ব্যবসায়ীর জিডি

Update Time : 05:54:52 pm, Monday, 10 August 2026