3:09 pm, Monday, 10 August 2026

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার কমে ৫৮.০৫ শতাংশ

  • MIT ERP
  • Update Time : 12:58:47 pm, Monday, 10 August 2026
  • 7

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার কমে ৫৮.০৫ শতাংশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টানা সাত বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার হয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায়। চলতি বছর এই বোর্ডে পাসের হার নেমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশে।

এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। পাসের হার কমার পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। একই সঙ্গে বেড়েছে কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ না হওয়া বিদ্যালয়ের সংখ্যা। সোমবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলে দেখা যায়, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। বোর্ড সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন।

জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী এবং ৬ হাজার ৪৮৭ জন ছাত্র। এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২৮৩টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে ১৮টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। ফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হার, জিপিএ-৫ এবং বিদ্যালয়ভিত্তিক ফলে চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলে বড় ধরনের অবনতি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, উত্তীর্ণ হয়নি ৩৮ শতাংশ শিক্ষার্থী

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার কমে ৫৮.০৫ শতাংশ

Update Time : 12:58:47 pm, Monday, 10 August 2026