11:02 am, Monday, 10 August 2026

নড়াইলে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত

  • MIT ERP
  • Update Time : 10:06:01 am, Monday, 10 August 2026
  • 3

নড়াইলে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় মো. খোকন হাওলাদার নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সন্ধ্যার পরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় পুলিশের ওপর হামলার এ ঘটনা ঘটে।

আহত ওই এসআই খোকন হাওলাদার লোহাগড়া থানার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল লাহুড়িয়া বাজারের শ্যামল নামে একজনের চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় কচুবাড়িয়া গ্রামের নবির হোসেনের ছেলে হারুনের দেহ তল্লাশি করতে গেলে ওই দোকানে উপস্থিত কামাল, শ্যামল, আকিদুলসহ কয়েকজন লাঠিসোঁটা দিয়ে এসআই খোকন হাওলাদারের ওপর হামলা করে। হামলার একপর্যায়ে আরও ১০-১৫ জন এসে হামলাকারীদের সঙ্গে যোগ দেয় এবং (মাদক) ইয়াবাসহ হারুনকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত এসআই খোকন হাওলাদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ফেল করা শিক্ষার্থীদের খাতা পুরোপুরি পুনঃপরীক্ষা করা হবে: শিক্ষামন্ত্রী

নড়াইলে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত

Update Time : 10:06:01 am, Monday, 10 August 2026