10:21 pm, Sunday, 9 August 2026

সবার আগে বাংলাদেশ স্লোগানে সর্বজনীন জাতি গঠনের কাজ শুরু হয়েছে: প্রিন্স

  • MIT ERP
  • Update Time : 09:08:54 pm, Sunday, 9 August 2026
  • 1

সবার আগে বাংলাদেশ স্লোগানে সর্বজনীন জাতি গঠনের কাজ শুরু হয়েছে: প্রিন্স

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের ঐক্যের মধ্য দিয়ে একটি সর্বজনীন জাতি গঠনের কাজ শুরু হয়েছে।

এ উদ্যোগের মূল প্রতিপাদ্য হচ্ছে—‘সবার আগে বাংলাদেশ’। রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, গারো, হাজং, কোচ, বানাইসহ বিভিন্ন জাতিগোষ্ঠী বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।

বৈচিত্র্যই বাংলাদেশের অন্যতম শক্তি। তিনি বলেন, বিএনপির রাজনৈতিক দর্শন এমন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে। রাষ্ট্র হবে সকল মানুষের জন্য সমান সুযোগ ও ন্যায্যতার প্রতীক। প্রিন্স আরও বলেন, কোনো বৈষম্য, অবহেলা বা বঞ্চনা মেনে নেওয়া হবে না।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও গারো পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের উন্নয়ন শুধু অবকাঠামোগত অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়। সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণকেও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যই শক্তি এবং অনৈক্য বিভক্তির জন্ম দেয়। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি কখনও ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে রাজনৈতিক স্বার্থে দাবার গুটি হিসেবে ব্যবহার করবে না।

টিডব্লিউএর চেয়ারম্যান সুভাষ চন্দ্র বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, টিডব্লিউএর মহাসচিব বিপুল হাজং, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সুব্রত রেমা, শুভ্রা পান্ত্রাসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ নুরুল বশর, ঢাকায় স্থানান্তর

সবার আগে বাংলাদেশ স্লোগানে সর্বজনীন জাতি গঠনের কাজ শুরু হয়েছে: প্রিন্স

Update Time : 09:08:54 pm, Sunday, 9 August 2026