10:33 pm, Monday, 10 August 2026

চট্টগ্রাম ওয়াসায় মানসম্মত পানিসেবা নিশ্চিতে বসছে এটিএম বুথ

  • MIT ERP
  • Update Time : 07:38:57 pm, Sunday, 9 August 2026
  • 8

চট্টগ্রাম ওয়াসায় মানসম্মত পানিসেবা নিশ্চিতে বসছে এটিএম বুথ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নগরবাসীর জন্য আরও সহজলভ্য ও মানসম্মত পানিসেবা নিশ্চিত করার জন্য আগামী ছয় মাসের মধ্যে বিশ থেকে ত্রিশটি পানির এটিএম বুথ স্থাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম ওয়াসা। ওয়াসা জানায়, এটিএম বুথের মাধ্যমে জনগণকে স্বল্পমূল্যে সুপেয় পানি প্রদান করাই হলো এর মূল লক্ষ্যে।

নিম্নআয়ের জনগোষ্টী অধ্যুষিত এলাকা এবং জনগণের চাহিদার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকাসমূহে অগ্রাধিকার ভিত্তিতে পানির এটিএম বুথ স্থাপন করা হবে। বিভিন্ন উন্নয়ন সংস্থা/ আন্তর্জাতিক এনজিও সংস্থার মাধ্যমে এই এটিএম বুথ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বর্তমানে ওয়াটার এইড এবং চট্টগ্রাম ওয়াসার যৌথ উদ্যোগে পানির এটিএম বুথ স্থাপন কার্যক্রম পরিচালনা করা হবে।

এটিএম বুথসমূহ ওয়াসার পানি সংগ্রহ করে ইউভি সিষ্টেমে ফ্লিটার করে স্বল্পমূল্যে সুপেয় পানি জনগণকে সরবরাহ করে থাকে। এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, পথচারী থেকে শুরু করে সকল জনগণ এটিএম বুথের মাধ্যমে সুপেয় পানি পান ও সংগ্রহ করতে পারে বিধায় অধিকাংশ এলাকা থেকে এই বুথ স্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের চাহিদা ও সুপেয় পানি সরবরাহের স্বার্থে চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন উন্নয়ন সংস্থা/ এনজিও এর সাথে যৌথ উদ্যোগে এটিএম বুথ স্থাপন করার কাজ হাতে নিয়েছে। মূলত সুপেয় পানি সরবরাহ জনগণের দোরগোড়ায় পৌছানো এবং সেবা সহজীকরণই হলো সংস্থার মূল উদ্দেশ্যে। তিনি এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর সহযোগতিা চেয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত

চট্টগ্রাম ওয়াসায় মানসম্মত পানিসেবা নিশ্চিতে বসছে এটিএম বুথ

Update Time : 07:38:57 pm, Sunday, 9 August 2026