1:44 pm, Friday, 7 August 2026

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের লাশ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 12:19:47 pm, Friday, 7 August 2026
  • 7

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের লাশ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জ সদর উপজেলার লক্ষীগঞ্জ বেরুয়াইল গ্রামে একটি মৎস্য খামার থেকে অনিক মিয়া (৩৫) নামে পুলিশের সাবেক এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অনিক মিয়া ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পুলিশের চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে মাছ চাষ শুরু করেন অনিক মিয়া।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের মৎস্য খামারের পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে গরুর জন্য কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খামারের ফিশারিতে অনুসন্ধান চালানো হয়।

একপর্যায়ে পানিতে ডুবে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের লাশ উদ্ধার

Update Time : 12:19:47 pm, Friday, 7 August 2026