আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

বৈদ্যুতিক তার ছিঁড়ে তিন গাভীর মৃত্যু, খামারির প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

  • MIT ERP
  • Update Time : 05:00:00 am, Tuesday, 4 August 2026
  • 42

বৈদ্যুতিক তার ছিঁড়ে তিন গাভীর মৃত্যু, খামারির প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ারবন্দ গ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গাভীর মৃত্যু হয়েছে। এতে খামারি আমজাদ আলী প্রামাণিকের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খামারের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইন হঠাৎ ছিঁড়ে নিচে পড়ে যায়।

এ সময় খামারে থাকা তিনটি গাভী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়দের অভিযোগ, খামারের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক লাইন চলে গেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকি করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ক্ষতিগ্রস্ত খামারি আমজাদ আলী প্রামাণিক জানান, দীর্ঘদিন ধরে তিনি সাতটি গাভী পালন করে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ এ দুর্ঘটনায় তিনটি গাভী মারা যাওয়ায় তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এক মুহূর্তেই তার দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে গেছে বলে তিনি জানান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহযোগিতা দাবি করেছেন।

এ বিষয়ে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জহির আব্বাস খান বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে তিনটি গরুর মৃত্যুর খবর পেয়েছি। তবে ঘটনাস্থলের লাইনটি শাহজাদপুর জোনের আওতাধীন নয়; এটি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে

বৈদ্যুতিক তার ছিঁড়ে তিন গাভীর মৃত্যু, খামারির প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

Update Time : 05:00:00 am, Tuesday, 4 August 2026