আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

ছোট আকারের এআই মডেল নিয়ে কাজ করছে স্টার্টআপ প্রিজমএমএল

  • MIT ERP
  • Update Time : 09:05:36 am, Monday, 21 September 2026
  • 17

ছোট আকারের এআই মডেল নিয়ে কাজ করছে স্টার্টআপ প্রিজমএমএল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বড় আকারের ভাষা মডেল ছাড়াও শক্তিশালী ও যুক্তিনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি সম্ভব—এমন ধারণা নিয়ে কাজ করছে এআই স্টার্টআপ প্রিজমএমএল। প্রতিষ্ঠানটি এমন ছোট আকারের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করছে, যা ব্যক্তিগত কম্পিউটার এমনকি শক্তিশালী স্মার্টফোনেও চালানো সম্ভব হতে পারে।

প্রিজমএমএল প্রতিষ্ঠা করেছেন ক্যালটেকের একদল গবেষক। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ক্যালটেকের অধ্যাপক ও কমপ্রেশন প্রযুক্তি বিশেষজ্ঞ বাবাক হাসিবি। ডেটাব্রিকসের সহপ্রতিষ্ঠাতা ও বার্কলির স্কাই কম্পিউটিং ল্যাবের পরিচালক আয়ন স্টোইকাও প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন। প্রিজমএমএল জানিয়েছে, তাদের নতুন মডেলটি মূল ছবিহ মডেলের বিভিন্ন বেঞ্চমার্কে প্রায় ৯৮ শতাংশ স্কোর ধরে রাখতে পেরেছে।

এর আগের মডেল প্রায় ৯৫ শতাংশ স্কোর ধরে রেখেছিল। প্রথম মডেলটি প্রকাশের পর ১ কোটি ১০ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এই প্রযুক্তির মূল কৌশল হলো মডেলের ‘ওয়েট’ বা প্রশিক্ষণের মাধ্যমে শেখা তথ্যকে অনেক ছোট আকারে সংরক্ষণ করা। সাধারণত একটি ওয়েট সংরক্ষণে ১৬ বিট প্রয়োজন হলেও প্রিজমএমএল ‘টারনারি’ ওয়েট পদ্ধতিতে প্রতিটি মানকে +১, -১ অথবা ০ হিসেবে প্রকাশ করে।

এতে মডেলের আকার উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রতিষ্ঠানটির পরবর্তী লক্ষ্য আরও বড় মডেল সংকুচিত করা। আগামী কয়েক মাসের মধ্যে কয়েক শ বিলিয়ন প্যারামিটারের মডেল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন হাসিবি। এই প্রযুক্তি সফল হলে শক্তিশালী এআই চালাতে ক্লাউড সার্ভারের ওপর নির্ভরতা কমতে পারে। প্রিজমএমএলের উপদেষ্টা স্টোইকার মতে, ব্যবহারকারীর নিজের ডিভাইসেই এআই চালানো গেলে খরচ কমার পাশাপাশি ব্যক্তিগত তথ্য ক্লাউডে পাঠানোর প্রয়োজনও কমবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া ইরানের প্রতিনিধিদলের সদস্যদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ছোট আকারের এআই মডেল নিয়ে কাজ করছে স্টার্টআপ প্রিজমএমএল

Update Time : 09:05:36 am, Monday, 21 September 2026