আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

ঈশ্বরদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • MIT ERP
  • Update Time : 11:48:39 am, Tuesday, 22 September 2026
  • 16

ঈশ্বরদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক কার্যালয়ে কর্মসূচি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং দাশুড়িয়া বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ের কাজে বের হন আনোয়ার। পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে বেশ কিছুদূর টেনে নিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জনবল ও এক্স-রে সেবা সংকটে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: বিপাকে রোগীরা

ঈশ্বরদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : 11:48:39 am, Tuesday, 22 September 2026