আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

যশোরে ২২৫৭ বোতল মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 11:44:35 am, Tuesday, 22 September 2026
  • 14

যশোরে ২২৫৭ বোতল মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে অভিযান চালিয়ে মিনি কাভার্ডভ্যানভর্তি ২২৫৭ বোতল স্কাফ ও উইনকেরিক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের যৌথ আভিযানিক দল।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- বরিশাল সদর উপজেলার চন্দপাশা গ্রামের আব্দুল কাসেমের ছেলে হেমায়েত উদ্দিন (৪৮) ও মির্জাগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামের দুলালের ছেলে সুজন হোসেন (২৪)। এসআরবি-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চুড়ামনকাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ’ এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান মেজর প্রিন্স।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া ইরানের প্রতিনিধিদলের সদস্যদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

যশোরে ২২৫৭ বোতল মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : 11:44:35 am, Tuesday, 22 September 2026