বিশিষ্ট সাংবাদিক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত পুলক চ্যাটার্জীর স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।
সভা শুরুর আগে প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা পুলক চ্যাটার্জীর সাংবাদিকতা, পেশাগত জীবন ও সাংবাদিক সমাজে তার অবদানের কথা স্মরণ করেন। স্মরণসভায় বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, সদস্য গোফরান বিশ্বাস পলাশ, এনামুল হক, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু, চঞ্চল সাহা, রফিকুল ইসলাম মিরাজ, সৈয়দ রাসেল, সোলাইমান পিন্টু, ফরাজি মোহাম্মদ ইমন, আহমেদ পাশা তানভীরসহ প্রেসক্লাবের সদস্যরা। সভায় প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।



















