পাবনায় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) হত্যার বিচার দ্রুত সম্পন্ন ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার জেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি আদালত এলাকাসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ কর্মসুচিতে অংশ নেওয়া এলাকাবাসী ও সহপাঠীরা দ্রুত হত্যাকা-ের তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, কলির মতো নিষ্পাপ শিশুকে হত্যার ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। জানা গেছে, মুদি দোকানের পেছনে ঘরে ধর্ষণের পর হত্যা করে অভিযুক্ত প্রতিবেশী মোস্তফা। এ ঘটনায় মোস্তফাসহ তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


















