আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

গাজীপুরের যেসব এলাকায় চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  • MIT ERP
  • Update Time : 04:36:05 am, Tuesday, 4 August 2026
  • 30

গাজীপুরের যেসব এলাকায় চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের কোনাবাড়ীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন ৩৩ কেভি এল-১৪ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজের কারণে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট থাকবে। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং গ্রাহকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট লাইনে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।

এ কারণে এল-১৪ ফিডারের আওতাভুক্ত রাজাবাড়ী, কোনাবাড়ী নামাপাড়া, নতুন বাজার, কদ্দুরনগরের আংশিক এলাকা, পেয়ারা বাগান এবং আমবাগ অফিসের আওতাধীন সব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আগাম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

গাজীপুরের যেসব এলাকায় চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Update Time : 04:36:05 am, Tuesday, 4 August 2026