কুড়িগ্রামের রাজারহাটে জমি ও সরকারি রাস্তা নিয়ে বিরোধে জাহিদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। লিমন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক। গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রাজারহাট থানার এসআই আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ হত্যা মামলায় ২৮ আসামির মধ্যে এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি সরকারি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৪ জুলাই জিন্নাত নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নালের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন ২৮ জনকে আসামি করে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের শ্যালক আসাদুজ্জামান আরিফ বলেন, পুলিশ দ্রুত সময়ের মধ্যে প্রধান আসামি লিমনকে গ্রেপ্তার করায় আমরা খুশি। আমাদের দাবি, মামলার বাকি আসামিদেরও যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হয়। এ ছাড়া নিহতের ছেলে মো. সাকিব তার বাবাকে নির্মমভাবে হত্যার বিচার দাবি করে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
5:01 am, Monday, 3 August 2026
শিরোনাম :
হত্যা মামলার প্রধান আসামি ছাত্রশক্তি নেতা গ্রেপ্তার
-
MIT ERP
- Update Time : 03:47:59 am, Monday, 3 August 2026
- 4
Tag :
Popular Post













