নাটোরের বাগাতিপাড়ায় আঁখি খাতুন (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের ওমরগাড়ি গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আঁখি খাতুন ওই গ্রামের মো. হাসান আলীর স্ত্রী এবং মৃত আব্দুল লতিফের মেয়ে। বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
শিরোনাম :























