আজ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
১৯°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত, বেতন-ভাতা কবে থেকে পাবেন শিক্ষকরা?

  • MIT ERP
  • Update Time : 03:16:01 am, Sunday, 29 November 2026
  • 20

নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত, বেতন-ভাতা কবে থেকে পাবেন শিক্ষকরা?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হয়েছেন বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তবে নতুন কাঠামো অনুযায়ী তারা কবে থেকে বেতন-ভাতা পাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তিনি এও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত নয় মাসের প্রচেষ্টায় এ কাজ সম্পন্ন হয়েছে।

এদিকে নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি প্রয়োজন হবে। এ অর্থের হিসাব বিবরণী তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে অর্থ বরাদ্দ ও বেতন-ভাতা প্রদানের বিষয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, ৯ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করেছি। এই কাজটা খুব কঠিন ছিলো। তবে শিক্ষকরা নতুন পে-স্কেলে কবে থেকে বেতন-ভাতা পাবেন সে বিষয়ে তিনি কিছু না বললেও- বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে জানান সচিব।

মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রেও অনিশ্চয়তা

বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনতে অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকার হিসাব বিবরণী পাঠানো হয়েছে। তবে তাদের নতুন পে-স্কেলে বেতন পাওয়ার বিষয়টিও এখনো নিশ্চিত নয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, এমপিওভুক্ত জনবলকে নতুন পে-স্কেলের আওতায় আনতে অর্থ মন্ত্রণালয়ের পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।

বিভাগটির যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থের হিসাব পাওয়া গেছে। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের হিসাব এখনো পাওয়া যায়নি। দুই খাতের হিসাব একসঙ্গে অর্থ বিভাগে পাঠানো হবে।

অর্থ বিভাগের গেজেট না হলে কী হবে?

মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে কোনো চিঠি পাঠানো হবে না। ফলে নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা কবে থেকে কার্যকর হবে, তা এখনো নিশ্চিত নয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন, অর্থ বিভাগের গেজেট এবং অতিরিক্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পুরো প্রক্রিয়া।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত, বেতন-ভাতা কবে থেকে পাবেন শিক্ষকরা?

Update Time : 03:16:01 am, Sunday, 29 November 2026