অতিদরিদ্র মানুষের ব্যাংক হিসাবে, জুন থেকে সেপ্টেম্বর– তিন মাসে সঞ্চয় কমেছে প্রায় ৬ শতাংশ। বিশেষ সুবিধার ব্যাংক হিসাবে মোট সঞ্চয় ১৯ কোটি টাকা কমে, ২৯২ কোটি টাকা থেকে ২৭৩ কোটি টাকায় নেমেছে।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধার ব্যাংক হিসাব বা নো-ফ্রিল অ্যাকাউন্ট নিয়ে সবশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই ৩ মাসে নতুন হিসাব বেড়েছে ২৪ হাজারের বেশি। প্রতিটি হিসাবে গড় জমা ৮৩৩ টাকা থেকে কমে, ৭৭৪ টাকায় নেমেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা ব্যাংক হিসাবগুলোতে মোট আমানত ছিল প্রায় ৫ হাজার ৩৭০ কোটি টাকা। গত জুন শেষে এসব হিসাবে জমা ছিল প্রায় ৫ হাজার ৪৯১ কোটি টাকা।
সেই হিসাবে ৩ মাসে আমানত কমেছে ১২১ কোটি টাকার বেশি বা ২ দশমিক দুই এক শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, নিত্যপণ্যের বাড়তি খরচ মেটাতেই জমানো টাকা তুলছেন দরিদ্র জনগোষ্ঠী।





















