আজ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ১৯°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর পাবেন’

  • MIT ERP
  • Update Time : 06:20:32 pm, Saturday, 28 November 2026
  • 17

‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর পাবেন’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রামের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কুড়িগ্রাম অঞ্চলের মানুষেরও আর্থসামাজিক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানান দুলু।

অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং দলীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে ত্রাণমন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

পরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাঠে গাছ লাগান। এরপর আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর পাবেন’

‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর পাবেন’

Update Time : 06:20:32 pm, Saturday, 28 November 2026