আজ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ১৯°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার

  • MIT ERP
  • Update Time : 12:35:17 pm, Saturday, 28 November 2026
  • 15

ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech
প্রথম আলো কার্যালয়ে পিনু রহমান

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া একটা ঘরের মেঝেতে একসঙ্গে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। নিরাশ্রয়, নিঃসম্পদ; তারপরও একসঙ্গে আছেন তাঁরা। ড্রোনের মাধ্যমে এমন কয়েকটি ছবি তুলেছিলেন আলোকচিত্রী পিনু রহমান। সব হারিয়েও বিপর্যয়ের মধ্যে অটুট পরিবারের সদস্যদের পারস্পরিক বন্ধন ও ভালোবাসার মানবিক বার্তা তুলে ধরা তেমন একটি ছবি দিয়েই হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন তিনি।

অর্থমূল্যের দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের এই পুরস্কারকে বিবেচনা করা হয় সবচেয়ে বড় আলোকচিত্র পুরস্কার। গ্র্যান্ড পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় দুই লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা। ১০ নভেম্বর বাংলাদেশের প্রথম আলোকচিত্রী হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন পিনু রহমান।

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ঘরেই ঘুমাচ্ছে একটি পরিবার। ২০২৫ সালের ২৮ নভেম্বর তোলা ছবিটির জন্য পুরস্কৃত হয়েছেন আলোকচিত্রী পিনু রহমান

গ্র্যান্ড পুরস্কারজয়ী আলোকচিত্রীর দেশ থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় হিপা। সেই আমন্ত্রণ পেয়ে অংশ নিয়েছিলেন প্রথম আলোর চিফ ফটোসাংবাদিক জাহিদুল করিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে দুবাই থেকে প্রতিবেদন করেছেন তিনি। আগেও পিনু রহমানকে নিয়ে ফিচার ও সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। সেই সূত্রেই দেশে ফিরে ২৪ নভেম্বর প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন পিনু। সম্পাদক মতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শোনান ছবি তোলার অভিজ্ঞতা।

পিনু রহমান বলেন, ‘প্রথম আলো কার্যালয়ে যে আদর ও উষ্ণ সংবর্ধনা পেলাম, সে জন্য কৃতজ্ঞ থাকব। আমার এই আন্তর্জাতিক অর্জন যাঁরা আন্তরিকভাবে পাঠক ও দেশের মানুষের কাছে তুলে ধরেছেন, সেই মানুষগুলোর সঙ্গে সরাসরি দেখা করে আনন্দ ভাগাভাগি করতে পেরে আমারও ভালো লেগেছে। কারণ, আনন্দ তো ভাগাভাগিরই বিষয়।’

পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংক পিএলসির সাইবার সিকিউরিটি বিভাগের সহকারী মহাব্যবস্থাপক। কলেজে পড়ার সময় শখের বশে ছবি তোলা শুরু করেন তিনি। ২০০০ সালে এসএসসি পরীক্ষার পর সালামি হিসেবে পাওয়া কিছু টাকা দিয়ে কিনেছিলেন ইয়াশিকা ব্র্যান্ডের একটি ক্যামেরা। পিরোজপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষে ২০০২-০৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পাশাপাশি চলতে থাকে ছবি তোলা।

আলোকচিত্রী পিনু রহমান

তাঁর হাতে প্রথম ডিএসএলআর ক্যামেরা আসে ২০১১ সালে। তত দিনে রূপালী ব্যাংকের চাকরিতে যোগ দিয়েছেন। থাকতেন খুলনায়। ব্যাংকটির দৌলতপুর করপোরেট শাখা থেকে নেওয়া ঋণের টাকা দিয়ে ৭৫ হাজার টাকায় ক্যামেরাটি কেনেন। পরে হাতে আসে আরও আধুনিক ডিএসএলআর ক্যামেরা। এসব ক্যামেরায় তোলা ছবি নিয়ে অংশ নিতে থাকেন দেশ-বিদেশের বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতায়।

২০১৯ সালে পান প্রথম উল্লেখযোগ্য আন্তর্জাতিক পুরস্কার। ‘লস্ট চাইল্ডহুড’ বা ‘হারানো শৈশব’ শিরোনামের একটি ছবির জন্য ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপ’ নামের আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় ‘বেস্ট অব নেশন—বাংলাদেশ’ সম্মাননা পান। পুরস্কার গ্রহণ করতে নরওয়েতে গিয়েছিলেন তিনি। পিনু রহমান বলেন, ‘এই পুরস্কারের বিষয়ে “ছুটির দিনে”তে একটি ফিচার প্রকাশিত হয়েছিল। সেটি আমাকে দেশের আলোকচিত্র অঙ্গনে পরিচিতি এনে দিয়েছিল।’

এরপর দেশে-বিদেশে শতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন পিনু রহমান। এ বছর সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন তিনি। ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের ছবির জন্য পেয়েছেন প্রথম পুরস্কার।

পিনু রহমান বলেন, ‘আমার একটি স্বপ্ন হচ্ছে, শিশুদের মধ্যে প্রযুক্তি ও গ্যাজেটের প্রতি যে স্বাভাবিক আগ্রহ তৈরি হয়েছে, সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে তাদের আলোকচিত্রের প্রতি আগ্রহী করে তোলা। এতে তারা প্রযুক্তিকে শুধু বিনোদনের মাধ্যম নয়, সৃজনশীলতার মাধ্যম হিসেবেও ব্যবহার করতে শিখবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার

ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার

Update Time : 12:35:17 pm, Saturday, 28 November 2026