আজ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ১৯°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

এক সন্তানের লড়াই : পড়াশোনার পাশাপাশি খামার গড়ার স্বপ্নে এখলাস

  • MIT ERP
  • Update Time : 12:16:14 pm, Saturday, 28 November 2026
  • 17

এক সন্তানের লড়াই : পড়াশোনার পাশাপাশি খামার গড়ার স্বপ্নে এখলাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

​মাত্র ১২টি কবুতর দিয়ে শুরু হয়েছিল স্বপ্নের যাত্রা। নিজের আগ্রহ, পরিশ্রম আর অধ্যবসায়ে সেই ছোট্ট উদ্যোগ আজ রূপ নিয়েছে বড় খামারে। পড়াশোনার পাশাপাশি কবুতর ও মুরগির খামার গড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মী মন্ডল গ্রামের তরুণ উদ্যোক্তা এখলাস হোসেন (১৯)।

​পারিবারিক সূত্রে জানা যায়, এখলাসের বাবা ঢাকায় পেশাদার রিকশাচালক হিসেবে কাজ করেন। সংসারে তেমন জমিজমা না থাকায় রিকশা চালিয়ে অর্জিত আয়েই সংসার ও একাদশ শ্রেণিপড়ুয়া এখলাসের পড়াশোনার খরচ চালান তিনি। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় পরিবারের বাড়তি চাপ কমাতে এবং নিজে কিছু করার তাগিদে কষ্ট করে ১২টি কবুতর কিনে খামার গড়ার উদ্যোগ নেন মেধাবী এই শিক্ষার্থী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আর্থিক অনটনের মধ্য দিয়ে এগিয়ে চলা এখলাস আজ ছোট পরিসরে একজন ক্ষুদ্র উদ্যোক্তা।

​স্বল্প পুঁজিতে শুরু করা উদ্যোগটি ধীরে ধীরে বড় হতে থাকে। বর্তমানে তার খামারে কবুতরের সংখ্যা কয়েকশ ছাড়িয়ে গেছে; খামারে তিন শতাধিক কবুতর রয়েছে এবং চলছে খামার সম্প্রসারণ ও মুরগি পালনের কাজ। পাশাপাশি ছোট পরিসরে একটি মুরগির খামারও পরিচালনা করছেন তিনি।

​শুরুটা কীভাবে হয়েছিল, সে প্রসঙ্গে এখলাস হোসেন বলেন, ‘বাবার একার আয়ে সংসার আর আমার পড়াশোনার খরচ চালানো খুব কঠিন হয়ে পড়ছিল। ভাবলাম, পড়াশোনার পাশাপাশি এমন কিছু করি যাতে বাবার ওপর চাপ কিছুটা কমে। সেই চিন্তা থেকেই সামান্য জমানো টাকায় মাত্র ১২টি কবুতর কিনে শুরু করি।’

​ক্লাস ও পড়াশোনার ফাঁকে প্রতিদিন নিয়ম করে সময় বের করে কবুতর ও মুরগির পরিচর্যা, খাবার দেওয়া এবং খামার পরিষ্কারের কাজ করেন এখলাস। পড়াশোনা ও খামার সামলানোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে আগে কবুতর ও মুরগির খাবার-পানি দিই, খামার পরিষ্কার করি। তারপর কলেজে যাই। বিকেলে ফিরে আবার পরিচর্যা করি এবং রাতে পড়াশোনা করি। শুরুতে সময় মেলানো কঠিন হলেও এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে।’

​এলাকার স্থানীয় বাসিন্দা ও শিক্ষকরা এখলাসের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এখলাস মেধাবী ছাত্র। ওর বাবা ঢাকায় রিকশা চালিয়ে ছেলেকে মানুষ করার চেষ্টা করছেন। এই বয়সে বাজে আড্ডায় সময় নষ্ট না করে ও যেভাবে পড়াশোনার পাশাপাশি খামার গড়ে তুলেছে, তা এলাকার অন্য তরুণদের জন্য বড় অনুপ্রেরণা।’

​পরিবারের সদস্যরাও ছেলের পরিশ্রমে আশাবাদী। এখলাসের মা বলেন, ‘ওর বাবা ঢাকায় খুব কষ্ট করে টাকা পাঠান। ছেলেটা ছোটবেলা থেকেই সংসারের অভাব বোঝে। পড়াশোনার ফাঁকে ও যখন খামারে কাজ করে, তখন খুব ভালো লাগে। সরকারিভাবে বা প্রাণিসম্পদ অফিস থেকে একটু সহযোগিতা পেলে ও আরও এগিয়ে যেতে পারত।’

​এ বিষয়ে দুপচাঁচিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পূজা রানী সাহা বলেন, ‘আমি শুনেছি জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ গ্রামের দরিদ্র রিকশাচালকের ছেলে এখলাস কবুতর ও মুরগির ছোট একটি খামার তৈরি করেছে। আমার অফিসে যোগাযোগ করলে আমি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

​নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে এখলাস হোসেন বলেন, ‘এখন খামার থেকে যা আয় হয়, তা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়ে খামারটাকে আরও বড় করার চেষ্টা করছি। ভবিষ্যতে আধুনিক পদ্ধতিতে বড় পরিসরে খামার গড়ে তুলে এলাকার বেকার তরুণদেরও কাজের সুযোগ করে দিতে চাই।’

​তরুণ বয়সেই পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানের এমন উদ্যোগ দুপচাঁচিয়ায় ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে। মাত্র ১২টি কবুতর নিয়ে শুরু করা এখলাস হোসেনের এই পথচলা অন্য তরুণদেরও স্বপ্ন দেখতে ও স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করবে—এমনটাই প্রত্যাশা সবার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার

এক সন্তানের লড়াই : পড়াশোনার পাশাপাশি খামার গড়ার স্বপ্নে এখলাস

Update Time : 12:16:14 pm, Saturday, 28 November 2026