আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ২৭°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ডিলারশিপ না পেয়ে নিজ দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 10:10:55 am, Friday, 27 November 2026
  • 22

ডিলারশিপ না পেয়ে নিজ দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সার ডিলারশিপ না পেয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে নিজ দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন নবনিযুক্ত ডিলার প্রতিষ্ঠান মেসার্স এনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল ইসলাম। ঘুষ লেনদেন, রাজনৈতিক পরিচয় ও যোগ্যতা নিয়ে আনা অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও মানহানিকর’ দাবি করে মানহানির মামলার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী বাজারে প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল ইসলাম বলেন, গত ১৪ নভেম্বর আহমেদ শিকদার সংবাদ সম্মেলন করে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলেছেন। প্রকৃত সত্য প্রশাসন ও দেশবাসীর সামনে তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

​রাজনৈতিক পরিচয় নিয়ে তোলা অভিযোগের জবাবে এনামুল ইসলাম বলেন, তাকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে বিতর্কিত করার অপচেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তার দাবি, আহমেদ শিকদার নিজেও এই ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন; যোগ্যতার অভাবে ডিলারশিপ না পেয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনি নিজ দলের কর্মীর বিরুদ্ধেই রাজনৈতিক অপপ্রচারে নেমেছেন।  

​ব্যাবসায়িক যোগ্যতা প্রসঙ্গে তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ এর প্রতিটি শর্ত পূরণ করেই তিনি আবেদন করেন। স্থানীয় কৃষি অফিস এবং ঢাকার খামারবাড়ি থেকে প্রাপ্ত সার ও কীটনাশক ব্যবসার একাধিক অভিজ্ঞতা সনদ রয়েছে বলে দাবি করেন তিনি।

​ঘুষ লেনদেনের অভিযোগ নাকচ করে এনামুল ইসলাম বলেন, উপজেলা ও জেলা সার এবং বীজ মনিটরিং কমিটির তদন্ত, নিজস্ব গুদামঘর, আর্থিক সচ্ছলতা ও সনদ যাচাই-বাছাই শেষে শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় তাকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রশ্নই ওঠে না বলে দাবি করেন তিনি।  

​পরাজিত আবেদনকারী হিসেবে ব্যর্থতা ঢাকতে এবং স্বচ্ছ সরকারি নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই এসব মিথ্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন এনামুল ইসলাম। অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সামাজিক ও ব্যাবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে বুড়াইচ ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।  

​এ বিষয়ে আহমেদ শিকদারের বক্তব্য জানতে চাইলে তিনি তার পূর্বের অভিযোগের স্বপক্ষে অবস্থান তুলে ধরেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডিলারশিপ না পেয়ে নিজ দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Update Time : 10:10:55 am, Friday, 27 November 2026