দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটির সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সার্কুলেশন ম্যানেজার কালাম সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় সমিতির সার্কুলেশন ম্যানেজার কালামের নেতৃত্বে সুপারভাইজার মোহাম্মদ আনোয়ার হোসেন, খোরশেদ আলম, মো. মাসুম ও নাঈম এবং অফিস স্টাফ মোহাম্মদ রাসেল উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি রূপালী বাংলাদেশ-এর সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তির এই আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বিনিময়কালে পত্রিকার উত্তরোত্তর সাফল্য, পাঠকপ্রিয়তা ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি সংবাদপত্রশিল্পের অগ্রযাত্রা এবং সংবাদপত্র বিতরণব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।





















