আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২১°C
সর্বোচ্চ: ২৭°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

শুভ্র লেহেঙ্গায় রাজকীয় কেয়া পায়েল

  • MIT ERP
  • Update Time : 08:20:26 am, Friday, 27 November 2026
  • 14

শুভ্র লেহেঙ্গায় রাজকীয় কেয়া পায়েল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলছে বিয়ের মৌসুম। এ সময় বিয়ের অনুষ্ঠান, পার্টি কিংবা রিসেপশনে কীভাবে সাজবেন, তার অনুপ্রেরণা হতে পারে কেয়া পায়েলের সাম্প্রতিক পার্টি লুক।

অভিনেত্রী কেয়া পায়েল তাঁর মিষ্টি হাসি আর পর্দায় সাবলীল উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের নানা সাজপোশাকের ছবি ভাগ করে নেন ভক্ত ও অনুসারীদের সঙ্গে। চলছে বিয়ের মৌসুম। এ সময় বিয়ের অনুষ্ঠান, পার্টি কিংবা রিসেপশনে কীভাবে সাজবেন, তার অনুপ্রেরণা হতে পারে কেয়া পায়েলের সাম্প্রতিক পার্টি লুক।

সম্প্রতি ইনস্টাগ্রামে এই লুকের ছবিগুলো প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে জানিয়েছেন, তাঁর নজরকাড়া এই মেকওভারের পেছনে রয়েছে ‘এমএন মেকওভার’।

ছবিতে কেয়া পায়েলকে দেখা গেছে স্নিগ্ধ অথচ রাজকীয় এক শুভ্র সাজে। তাঁর পরনে সাদা নেট ও জর্জেটের লেহেঙ্গা জুড়ে রয়েছে ভারী সিকুইন ও সূক্ষ্ম সুতার কারুকাজ।

পুরো পোশাকেই টোন অন টোন কাজ করা । ফুলহাতা ব্লাউজ এবং স্বচ্ছ ওড়নার নিখুঁত নকশা পুরো পোশাকে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া।

সাদা পোশাকের মনোক্রম বা একরঙা আবহে বৈচিত্র্য আনতে গয়নায় বেছে নিয়েছেন সবুজের ছোঁয়া।

গলায় পরেছেন কুন্দন ও সবুজ পাথর বসানো ভারী নেকলেস। একই নকশার ঝোলানো ভারী দুল, কপালে টিকলি, হাতে চুড়ি ও বড় স্টেটমেন্ট আংটি—সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে রাজকীয় আমেজ।

পোশাক ও গয়নার জাঁকজমকের সঙ্গে মিল রেখে মেকআপেও রাখা হয়েছে স্নিগ্ধতা ও গ্ল্যামারের ভারসাম্য।

চোখে শিমারি আইশ্যাডো, ঘন পাপড়িতে মাশকারার ছোঁয়া। গালে গোলাপি ব্লাশের আভা আর হাইলাইটারের উজ্জ্বলতা তাঁর মুখে এনে দিয়েছে বাড়তি দীপ্তি। ঠোঁটে হালকা গোলাপি গ্লসি লিপস্টিক।

সামনের দিকের চুল হালকা কার্ল করে পেছনে বেঁধে রেখেছেন তিনি। হাতে মেহেদির রং আর কেয়ার চিরচেনা মিষ্টি হাসি—সব মিলিয়ে বিয়ের মৌসুমের যেকোনো দাওয়াত কিংবা রিসেপশনে নজর কাড়ার মতো একটি সাজ এটি। ছবিগুলো অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শুভ্র লেহেঙ্গায় রাজকীয় কেয়া পায়েল

Update Time : 08:20:26 am, Friday, 27 November 2026