আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২০°C
সর্বোচ্চ: ২৬°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৩০ ডিসেম্বর

  • MIT ERP
  • Update Time : 10:10:28 pm, Wednesday, 25 November 2026
  • 26

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৩০ ডিসেম্বর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি এদিন প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে নয়, ফাঁকা জায়গায় ব্যানার–ফেস্টুনে আগুন দেওয়া হয়েছে: জেলা বিএনপি

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৩০ ডিসেম্বর

Update Time : 10:10:28 pm, Wednesday, 25 November 2026