আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ২৬°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

এক দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম

  • MIT ERP
  • Update Time : 11:11:00 am, Wednesday, 25 November 2026
  • 25

এক দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় তেজাবি স্বর্ণের দাম কমার বিষয়টি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর ঘোষণা দেয় সংগঠনটি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৮৭৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ২৮৫ টাকা।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছিল বাজুস। এতে দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

এর আগের দিন সোমবার (২৩ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। তবে রোববার (২২ নভেম্বর) ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমানো হয়।

টানা দুই দিন দাম বাড়ানোর পর বুধবার আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিল বাজুস। এতে একদিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম কমল ২ হাজার ৮৫৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও ঘোষণা করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা, ২১ ক্যারেটের ২৫০ টাকা এবং ১৮ ক্যারেটের ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে।

পুরোনো স্বর্ণালংকার পরিবর্তন বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ বাদ যাবে। আর পুরোনো স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে বাদ দেওয়া হবে ১৫ শতাংশ। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্যতালিকা কার্যকর থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এক দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম

Update Time : 11:11:00 am, Wednesday, 25 November 2026