আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২১°C
সর্বোচ্চ: ২৭°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

এবার ন্যাটো সদস্য দেশে সরাসরি হামলার হুঁশিয়ারি রাশিয়ার

  • MIT ERP
  • Update Time : 09:10:17 pm, Tuesday, 24 November 2026
  • 15

এবার ন্যাটো সদস্য দেশে সরাসরি হামলার হুঁশিয়ারি রাশিয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়ায় সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর অভিযোগ, সীমান্ত বন্ধের সিদ্ধান্তসহ একাধিক উসকানিমূলক কর্মকাণ্ডের পদক্ষেপ নিচ্ছে দেশটি। ১ ডিসেম্বর থেকে অন্তত ৬ মাসের জন্য রাশিয়ার সাথে সীমান্তের সড়কপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এস্তোনিয়া।  

দেশটির প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে মস্কোর নিরাপত্তা সংস্থাগুলোর হাত রয়েছে, এমন অভিযোগ তোলার পরই তাল্লিন এই সিদ্ধান্ত নেয়। এ ঘটনার জেরে সোমবার মস্কোয় এস্তোনিয়ার ভারপ্রাপ্ত কূটনীতিককে তলব করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া, রুশ ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনের ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয়ার অভিযোগও করেছে মস্কো। তবে তা অস্বীকার করেছে এস্তোনিয়া। 

এদিকে, এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ন্যাটো। জোটের মহাসচিব মার্ক রুটে জানান, সদস্য দেশগুলোর নিরাপত্তা বিবেচনায় প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। 

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এবার ন্যাটো সদস্য দেশে সরাসরি হামলার হুঁশিয়ারি রাশিয়ার

এবার ন্যাটো সদস্য দেশে সরাসরি হামলার হুঁশিয়ারি রাশিয়ার

Update Time : 09:10:17 pm, Tuesday, 24 November 2026