আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ২৭°C
সর্বনিম্ন: ১৯°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

৫০০ শয্যার হাসপাতালে দিনে ভর্তি থাকেন ১৪ শতাধিক রোগী

  • MIT ERP
  • Update Time : 10:20:20 am, Tuesday, 24 November 2026
  • 18

৫০০ শয্যার হাসপাতালে দিনে ভর্তি থাকেন ১৪ শতাধিক রোগী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এক হাজার শয্যার অনুমোদন পাওয়া গেছে তিন বছর আগে; কিন্তু বাড়েনি প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল। ফলে ৫০০ শয্যার হাসপাতালটিতে দিনে গড়ে ভর্তি থাকেন ১৪ শতাধিক রোগী। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। সেই সঙ্গে রয়েছে চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়ের সংকট। এ চিত্র ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের।

ফরিদপুর শহরের হাড়োকান্দি এলাকায় ১৯৯৫ সালের ৪ জুন ২৫০ শয্যার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়। ২০১৩ সালের ১ সেপ্টেম্বর হাসপাতালটিকে ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। তখন চিকিৎসক, নার্স, কর্মচারীসহ ৪০০ জনবল চাওয়া হয়েছিল; কিন্তু সব মিলিয়ে পাওয়া গেছে ৫০ জন।

এরপর ২০২৩ সালের ১১ জুন হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়; কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও জনবল আর নিয়োগ করা হয়নি। এ কারণে ফরিদপুর ছাড়াও রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কুষ্টিয়াসহ আশপাশের বিভিন্ন জেলার কোটি মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল এই হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

বর্তমানে হাসপাতাল চত্বরে দুটি ভবন রয়েছে। একটি ৪ তলা, অপরটি ১০ তলা। চারতলা ভবনে রয়েছে মেডিসিন বিভাগ। আর বহির্বিভাগের চিকিৎসা দেওয়া হয় ১০ তলা ভবনের নিচতলায়।

স্বজন ও রোগীদের ভাষ্য, নানা সংকট ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে হাসপাতালটির চিকিৎসাসেবা।

চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত রোববার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে

সরেজমিন চিত্র

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক কিশোরকে গত রোববার হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা; কিন্তু নির্ধারিত সময় বেলা একটার পর হয়ে যাওয়ায় হাসপাতালে কিশোরের আর এক্স-রে করাতে পারেননি তাঁরা। বাধ্য হয়ে তাকে বাইরের একটি বেসরকারি ক্লিনিকে নিতে হয়। ওয়ার্ডে ওয়ার্ডবয় না থাকায় ট্রলিতে শুইয়ে কিশোরকে বাইরে নিয়ে যাওয়ার কাজটিও করতে হয়েছে স্বজনদের।

রোববার বেলা একটার দিকে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রোগীতে ঠাসা ওয়ার্ডটি। জায়গা না পেয়ে অনেক রোগী ওয়ার্ড-সংলগ্ন বারান্দায় শয্যা পেতেছেন। বারান্দায় আশ্রয় নেওয়া রোগীদের একজন ইসহাক আলী শেখ (৬৫)। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের বাসিন্দা। পাশে ছিলেন তাঁর স্ত্রী বীনা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ১৭ নভেম্বর অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালে এসেছেন। শয্যা না পেয়ে বাধ্য হয়ে মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ১ হাজার ৪২৫ জন রোগী ভর্তি থাকেন, অর্থাৎ ধারণক্ষমতার প্রায় তিন গুণ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। এ ছাড়া প্রতিদিন বহির্বিভাগে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ রোগী চিকিৎসা নেন। জায়গার অভাবে রোগীদের ওয়ার্ডের ভেতরে মেঝেতে, বারান্দায়, এমনকি সিঁড়িতেও রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বজনেরা ট্রলি দিয়ে নিয়ে যাচ্ছেন রোগী। গত রোববার বেলা আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে

চিকিৎসক ও কর্মচারীর সংকট

পুরোনো ৫০০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী, হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ১৯৯টি। এর বিপরীতে কর্মরত আছেন ১৪৮ জন। চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে ৫১টি।

নার্সের পদ ৪৫৯টি। কর্মরত আছেন ৪২৬ জন। নার্সের পদ খালি রয়েছে ৩৩টি। এর বাইরে প্রেষণ, মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত ৩৫ থেকে ৪০ জন অনুপস্থিত থাকেন।

তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৬৭টি পদের বিপরীতে কর্মরত আছেন ৩৭ জন। চতুর্থ শ্রেণির ১২৩টি পদের বিপরীতে কর্মরত আছেন ৭৬ জন। পাশাপাশি আউটসোর্সিংয়ের মাধ্যমে ১৫৪ জন কর্মচারী কাজ করছেন।

মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক খান মোহাম্মদ আরিফ গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, মেডিসিন ওয়ার্ডে বর্তমানে রোগীর চাপ সবচেয়ে বেশি। ডেঙ্গু রোগীদেরও এই ওয়ার্ডে রাখা হয়েছে। এই ওয়ার্ডে বর্তমানে ৭০০ রোগী আছেন। এ অবস্থায় চিকিৎসাসেবা দিয়ে কাউকে খুশি করা সম্ভব নয়। তারপরও তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হাসপাতাল চত্বরে যানজট। গত রোববার বেলা আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে

ওয়ার্ডবয় সংকটে ভোগান্তি

হাসপাতালে রোগী আনা-নেওয়ার জন্য ট্রলি পর্যাপ্ত থাকলেও ট্রলিবয় বা ওয়ার্ডবয়ের সংকটে সেবা ব্যাহত হচ্ছে। রোগীকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া কিংবা পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে নিতে প্রায়ই স্বজনদের ট্রলি ঠেলতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রোগীদের স্বজনদের দালালদের খপ্পরে পড়তে হচ্ছে।

এ হাসপাতালে ৩২টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে ১০ থেকে ১২ জন ওয়ার্ডবয় প্রয়োজন; কিন্তু সব ওয়ার্ড মিলিয়ে কর্মরত আছেন মাত্র ৩১ জন। তাঁদের মধ্যে রাজস্ব খাতের ৯ জন। বাকি ২২ জন আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া। ওয়ার্ডবয় সংকটে প্রায় সময় স্বজনদের রোগীর ট্রলি টানতে দেখা যায়।

হাসপাতাল চত্বর যেন পার্কিং জোন

হাসপাতালের ১০ তলা ভবনের বেজমেন্ট গাড়ি পার্কিংয়ের জন্য নির্মাণ করা হলেও সেখানে পানি জমে থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না। হাসপাতাল চত্বরই যেন পরিণত হয়েছে বিশাল পার্কিং জোনে। চিকিৎসকদের ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের পুরোনো ভবনের পাশে রাখা হয়। রোগী আনা-নেওয়ার কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স, ইজিবাইক ও রিকশাগুলো রোগী নামিয়ে পরবর্তী যাত্রার অপেক্ষায় হাসপাতাল চত্বরেই অবস্থান করে। এতে চত্বরে যানজটের সৃষ্টি হয়।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. শফিউজ্জামান চৌধুরী বলেন, ১০ তলা ভবনের বেজমেন্টটি ১০ হাজার ৯২০ বর্গফুট আয়তনের। নির্মাণত্রুটির কারণে সেখানে পানি জমে থাকায় গাড়ি পার্কিংয়ের উপযোগী করা যায়নি।

১০ বছরেও চালু হয়নি ক্যানসার ইউনিট

১০ বছরেও এই হাসপাতালে চালু হয়নি ক্যানসার ইউনিট। ১৪ কোটি টাকা ব্যয়ে কেনা লিনিয়ার অ্যাক্সিলারেটর যন্ত্রটি বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে।

২০১৬ সালে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পাশে ক্যানসার ইউনিটের একতলা ভবন নির্মাণ করা হয়। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় ভবনটি পূর্ণাঙ্গভাবে চালুর উপযোগী করা যায়নি। এ কারণে ক্যানসার ইউনিটও চালু হয়নি।

ক্যানসার ইউনিট চালু না হওয়ায় ভবনটির মূল ফটকে তালা ঝুলছে। শুরুতে ভবনটিতে ১০টি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বসানো হয়েছিল। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেগুলোও অকেজো হয়ে গেছে। ভবনের ছাদে জন্মেছে বটগাছ, দেয়ালে ছড়িয়ে পড়েছে লতাগুল্ম। ভবনের সামনের ও দুই পাশের আগাছা পুড়িয়ে পরিষ্কার করায় সেখানে বিরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে।হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। রোববার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে

হাসপাতালের বারান্দায় শয্যা পেতে ঠাঁই নিয়েছেন রোগীরা। গত রোববার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে

কর্তৃপক্ষের ভাষ্য

হাসপাতাল চত্বরে বিভিন্ন যানবাহনের পার্কিং সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছে। বেজমেন্টে পানি জমে থাকার সমস্যা সমাধানসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য ৬৩টি কাজের একটি পরিকল্পনা গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বর্তমানে হাসপাতালটির পরিচালকের পদ ফাঁকা। ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা উপপরিচালক মানষ কুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, জনবল নিয়োগ ও অবকাঠামো নির্মাণ না হওয়ায় পুরোনো জনবল দিয়েই হাসপাতাল চালাতে হচ্ছে। নতুন ভবন নির্মাণ না করে চিকিৎসক চেয়ে কী হবে, তাঁদের বসার জায়গা কোথায় দেবেন? তাই নতুন ভবন নির্মাণের প্রস্তাব ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তেমন কিছু করার নেই।

মানষ কুমার কুণ্ডু আরও বলেন, শয্যা নেই; কিন্তু রোগী আসছেন। তাঁরা তো রোগীদের ফেরত পাঠাতে পারেন না। তাই বাধ্য হয়ে রোগীদের হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৫০০ শয্যার হাসপাতালে দিনে ভর্তি থাকেন ১৪ শতাধিক রোগী

৫০০ শয্যার হাসপাতালে দিনে ভর্তি থাকেন ১৪ শতাধিক রোগী

Update Time : 10:20:20 am, Tuesday, 24 November 2026