আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২২°C
সর্বোচ্চ: ২৭°C
সর্বনিম্ন: ১৯°C
বৃষ্টির সম্ভাবনা: ২০%

যশোরে বৃষ্টিতে ৩৮৪৪ হেক্টর ফসলের ক্ষতি, প্রণোদনা পাবেন ৯ হাজার কৃষক

  • MIT ERP
  • Update Time : 07:15:42 am, Tuesday, 24 November 2026
  • 21

যশোরে বৃষ্টিতে ৩৮৪৪ হেক্টর ফসলের ক্ষতি, প্রণোদনা পাবেন ৯ হাজার কৃষক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টানা তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে মাঠের ফসল। কোথাও পানিতে পচছে কেটে রাখা পাকা আমন ধান, কোথাও ভেজা ধানে গজিয়েছে অঙ্কুর। নুয়ে পড়েছে জমিতে দাঁড়িয়ে থাকা ধান। ক্ষতির তালিকায় রয়েছে সরিষা, শীতকালীন সবজি, পেঁয়াজ, মরিচ ও ভুট্টাও। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টির দুই দিন পর যশোরে স্পষ্ট হয়ে উঠছে কৃষকের ক্ষতির চিত্র।

প্রাথমিক হিসাবে জেলার আট উপজেলায় ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৯০ হেক্টর সরিষা ও ১ হাজার ১৬৬ হেক্টর রোপা আমনের আবাদ রয়েছে। ক্ষতির মুখে পড়েছেন হাজারো কৃষক। তাদের ক্ষতি সামাল দিতে জেলার ৯ হাজার কৃষককে আগামী বোরো মৌসুমে প্রণোদনার আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার।
 
সোমবার (২৩ নভেম্বর)  বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানি থেকে ফসল রক্ষায় কৃষকদের ব্যস্ততা। কেউ কেটে রাখা ধানের আঁটি জমি থেকে তুলে উঁচু জায়গায় নিচ্ছেন, কেউ রোদে শুকানোর জন্য রাস্তার ওপর ছড়িয়ে দিচ্ছেন। কেউ আবার জমিতে নুয়ে পড়া পাকা ধান কাটছেন। মাঠের পর মাঠজুড়ে চলছে ভেজা ধান ও খড় বাঁচানোর চেষ্টা।
 
মালঞ্চি মাঠের কৃষক সদর আলীর দেড় বিঘা জমির পাকা ধান কাটা হয়েছিল গত বুধবার। পরদিন বৃহস্পতিবার থেকে শুরু হয় টানা বৃষ্টি। তিন দিনের বৃষ্টিতে জমিতে হাঁটুসমান পানি জমে কেটে রাখা ধান তলিয়ে যায়। কোথাও ধান পচতে শুরু করেছে, কোথাও আঁটিতে গজিয়েছে অঙ্কুর। রোদ ওঠার পর পানিতে ডুবে থাকা ধান উঁচু জায়গায় তুলে শুকানোর চেষ্টা করছেন তিনি।
 
সদর আলী বলেন, ধারদেনা করে দেড় বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম। শ্রমিক দিয়ে ধান কাটিয়েছিলাম। সব মিলিয়ে খরচ হয়েছে ২২ হাজার টাকা। সার ও সেচের টাকাও এখনো বাকি। বৃষ্টিতে সব ধান পানিতে ডুবে গেছে। কোথাও পচছে, কোথাও অঙ্কুর গজাচ্ছে। এখন ধান বাঁচানোই কঠিন হয়ে পড়েছে। এই ধান নষ্ট হলে খাব কী, আর দেনা শোধ করব কীভাবে?
 
সদর উপজেলার তফশিডাঙ্গার মাঠেও দেখা গেছে একই চিত্র। কেটে রাখা ধান উল্টে শুকাচ্ছিলেন কৃষক আব্দুর রশিদ। ছবি তুলতে গেলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ছবি উঠায়ে কী আর হবে আমাদের। ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। ভাগে জমি নিয়ে ধান করেছিলাম। ধানও ভালো হয়েছিল। শেষ সময়ে বৃষ্টিতে সব শেষ করে দিয়েছে। এখন ধান আর বিচালি বাঁচানোই দায়।
 
তিনি জানান, দেড় বিঘা জমির ধান ভিজে গেছে। এতে ধানের রং ও গুণগত মান নষ্ট হবে। বাজারে দামও পাওয়া যাবে কম। পাশাপাশি ১০ কাঠা জমিতে পাঁচ হাজার টাকা খরচ করে আবাদ করা সরিষার ক্ষেতও নষ্ট হয়েছে।
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টিতে যশোরের আট উপজেলায় ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৯০ হেক্টর সরিষা, ১ হাজার ১৬৬ হেক্টর রোপা আমন, ৬৯০ হেক্টর সবজি, ২৫ হেক্টর পেঁয়াজ, ২৮ হেক্টর মরিচ ও ৪৫ হেক্টর ভুট্টার আবাদ রয়েছে।
 
জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৩৩ হাজার ১৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ১৬৬ হেক্টর জমি। অন্যদিকে ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৮৯০ হেক্টর। ১৩ হাজার ১০ হেক্টর জমিতে আবাদ করা শাকসবজির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৯০ হেক্টর।
 
জেলার সব উপজেলাতেই কমবেশি ফসলের ক্ষতি হয়েছে। তবে সরিষা ও কেটে রাখা পাকা আমন ধানের ক্ষতি বেশি। জমিতে পানি জমে থাকায় ধান কাটা, শুকানো ও ঘরে তোলা ব্যাহত হয়েছে। দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকায় ধানের রং ও গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
 
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর, বারিনগর ও কাশিমপুর ইউনিয়ন এবং চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় পুঁইশাক, বরবটি, পটোল, করলা, বেগুন, মুখীকচু ও পাতাকপির জমিতে পানি জমে গাছ পচতে শুরু করেছে।
 
সবজির চারা উৎপাদনের জন্য পরিচিত চুড়ামনকাটির আব্দুলপুরেও বৃষ্টির প্রভাব পড়েছে। সেখানে আগাম বাঁধাকপিসহ বিভিন্ন সবজির চারা রোপণ করা হয়েছিল। নতুন চারা উৎপাদনের জন্যও প্রস্তুত করা হচ্ছিল জমি। কয়েক দিনের বৃষ্টিতে এসব জমির অনেকটাই পানির নিচে চলে গেছে।
 
কৃষকদের আশঙ্কা, এতে চলতি সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন করে চাষাবাদও ব্যাহত হবে। ফলে আগামী দিনগুলোতে বাজারে শীতকালীন সবজির সরবরাহ কমে দাম বাড়তে পারে।
 
চৌগাছা উপজেলায় চলতি মৌসুমে ১৭ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। পাশাপাশি ২ হাজার ৫৩০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। উপজেলার জগন্নাথপুর, সিংহঝুলী, নারায়ণপুর ও স্বরূপদাহ এলাকার মাঠেও বৃষ্টিতে ফসলের ক্ষতির চিত্র দেখা গেছে।
 
অভয়নগর উপজেলায় ১ হাজার ১৭০ হেক্টর আবাদি জমির মধ্যে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭৫০ হেক্টর সরিষার আবাদ থেকে ৪৫০ হেক্টর, ৪১০ হেক্টর সবজির আবাদ থেকে ২২ হেক্টর, পাঁচ হেক্টর পেঁয়াজের আবাদ থেকে দুই হেক্টর এবং পাঁচ হেক্টর মসুরের আবাদ থেকে এক হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
শার্শা উপজেলাতেও টানা বৃষ্টিতে নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সেখানে ২৪ ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে মাঠে কেটে রাখা আমন ধান ও নিচু জমির সবজি আবাদ ঝুঁকিতে পড়েছে।
 
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় যশোরের ৯ হাজার কৃষককে আগামী বোরো মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো প্রস্তুত হয়নি। মাঠপর্যায়ে ক্ষতির পরিমাণ ও আর্থিক মূল্য নিরূপণে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে কৃষি বিভাগ।
 
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ৩ হাজার ৮৪৪ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো প্রস্তুত হয়নি। এটি করতে আরও সময় লাগবে। বৃষ্টির পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা যাতে ক্ষতি সামলে উঠতে পারেন, সে জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহায়তা ও পরামর্শ দেওয়া হবে। জেলার ৯ হাজার কৃষককে আগামী বোরো মৌসুমে প্রণোদনার আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

উপকূলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক: স্থানীয় সরকারমন্ত্রী

যশোরে বৃষ্টিতে ৩৮৪৪ হেক্টর ফসলের ক্ষতি, প্রণোদনা পাবেন ৯ হাজার কৃষক

Update Time : 07:15:42 am, Tuesday, 24 November 2026